ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধের অভিযোগে চলমান বেশিরভাগ মামলার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব মামলা বিশেষ করে হত্যা কিংবা অন্যান্য ফৌজদারি মামলার ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি অনুসরণ করা হয়নি। বিভিন্ন মহল থেকে উদ্বেগ ও সমালোচনার পরিপ্রেক্ষিতে ১৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর যে নির্দেশনা প্রদান করেছে, তা আমরা ইতিবাচক হিসেবে মূল্যায়ন করি।
