ছবি : সংগৃহীত
নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপের সময় পুলিশ স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাইয়ুম এবং তার সঙ্গী এক নারীকে আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরকার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে রবিবার সকালে আটক করে পুলিশে দেন তার স্ত্রী ও সন্তান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল কাইয়ুম জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি একটি বহুতল ভবনের নিচতলায় বসবাস করেন, আর তার স্ত্রী ও সন্তান উপরের তলায় বাস করেন। নিচতলায় এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের সময় কাইয়ুমকে আটক করে তার স্ত্রী ও সন্তান। এ সময় উজ্জল মিয়া নামের এক যুবককেও আটক করা হয়। পুলিশ ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, কাইয়ুম এর আগেও আখাউড়া হোটেলে নারীর সঙ্গে আটক হয়েছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।