বিমান বন্দরে যাত্রীকে হয়রানি করায় ৩ জনকে বরখাস্ত

 


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদেশফেরত যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঢাকা কাস্টম হাউসের তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন রোববার তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার সানজিদা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিন কর্মকর্তা হলেন, মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। এ ছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউস সূত্রমতে, বিদেশফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং করেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা। তারা ওই যাত্রীর ব্যাগ খুলে তাকে অযথা হয়রানি করেন। ব্যাগ খুলে চকোলেট পাওয়ায় কয়েকজন সেসব চকোলেট নিয়ে খাওয়া শুরু করেন। বিষয়টি দেখে এক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন। এরপর যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি এনবিআর কাস্টমস কমিশনারের নজরে আসে। কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একইসঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে ক্লোজ করে হাউসের সদর দপ্তরে সংযুক্ত করেছেন। ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম গণমাধ্যমকে বলেন, সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস।

Post a Comment

Previous Post Next Post