বৌউভাতের দই মিষ্টি নিয়ে ফেরার পথে প্রাণ গেলো বরের

শুক্রবার সাজেদুর রহমানের ধুমধাম বিয়ে হয়। তার শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী রাণীনগরের সর্বরামপুরে। বিয়ের পরদিন শনিবার বৌভাতের আয়োজন
চলছিল তার বাড়িতে। দুপুরে সাজেদুর মোটরসাইকেল নিয়ে ভবানীপুর বাজারে দই-মিষ্টি আনতে যান। বাজার থেকে ফেরার পথে সুঁটকিগাছা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুঃখপ্রকাশ করতে গিয়ে সাজেদুরের দুলাভাই রতন আলী বলেন, বিয়ের আনন্দ মাটি হয়ে গেল। নিহত সাজেদুর রহমান নন্দনালী গ্রামের আজাদুর রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আত্রাই থানার তদারক কর্মকর্তা লুৎফর রহমান।

Post a Comment

Previous Post Next Post