খিলগাঁও থানার ছাত্রদল নেতা জনি হত্যার মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে তাকে আদালতে নেয়া হয়। এই হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গতকাল বুধবার রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে র্যাব। ২০১৫ সালে ছাত্রদল নেতা জনি হত্যার মামলায় খিলগাঁও থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ২ সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেন।