No title

 বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী "আবু সাঈদ" হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই "আমীর আলী ও সুজন চন্দ্র রায়" গ্রেফতার করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতার পরবর্তী তাদেরকে পিবআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।


সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মো. জাকির হোসেন।

তিনি বলেন, এই দুই সদস্য পুলিশ লাইনসে নজরদারিতে ছিলেন।


এর আগে, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৮ আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় ১৭ জন আসামি করে একটি হত্যা মামলা করেন। তার আগে ৩ আগস্ট এএসআই আমীর আলী ও সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করেছিল।

Post a Comment

Previous Post Next Post