মসজিদে সিঁড়ি নিতে পাওয়া গেল অত্যাধুনিক অস্ত্র

 সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ির নিচ থেকে পাওয়া দুটি অস্ত্রের মালিক ছিলেন সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু

উদ্ধারের অস্ত্রগুলো মধ্যে দুটি অত্যাধুনিক শটগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি পাওয়া গেছে।




সোমবার সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।






তিনি বলেন, রোববার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ির নিচে একটি ব্যাগে অস্ত্র দেখে মুসল্লিরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাগজিন ও গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানা নিয়ে আসেন। পরে যাচাই-বাছাইয়ের পর শটগান দুটি শনাক্ত করা হয়েছে। অস্ত্র দুটি সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।

Post a Comment

Previous Post Next Post