ভারতে পালানোর সময় ৫ জন আ.লীগ নেতা আটক

 ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী ও আওয়ামী লীগ নেতা রিয়াজ মাহমুদ আয়নালসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।


পুলিশ জানায়, স্থলপথে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য এই চক্রের স্থানীয় এজেন্ট আকরামের সাথে যোগাযোগ করেন আয়নাল। তারা একটি প্রাইভেটকার ভাড়া করে মহেশপুর সীমান্তে যাওয়ার জন্য ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন। পরে খবর পেয়ে দুপুরের দিকে জেলা শহরের প্রধান বাস স্ট্যান্ডে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে সেই প্রাইভেটকারটিকে শনাক্ত করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

Post a Comment

Previous Post Next Post